বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাসিক বেতনের সমপরিমাণ ঈদের উৎসব ভাতা (বোনাস) প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ওই কর্মসূচি পালন করে। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং পদ্ধতি চালু, আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন প্রভৃতি। বিক্ষোভ মিছিলের আগে শহরের চৌমোহনা কার্যালয়ে এক শ্রমিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল।