বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল বিকেলে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটি। বিকেল পাঁচটায় মিছিলটি শহরের সুপার মার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুপার মার্কেট চত্বরে সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আল মাহমুদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি রেজাউল ইসলাম, মুন্সিগঞ্জ পৌর কাউন্সিলর জাকির হোসেন, ছাত্রলীগ নেতা আবু বক্কর প্রমুখ।