বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুটি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সান্তাহারে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় চত্বরে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। আরও বক্তব্য দেন আবু রেজা খান, সাজেদুল ইসলাম, নিসরুল হামিদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম জাহিদুল বারী, যুবলীগের নিহত নেতা শফিকুলের ছোট ভাই আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম প্রমুখ।