প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোর জেলার সভাপতি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে নাটোর শহরে এ কর্মসূচি পালন করে ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখা। কর্মসূচিতে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ অংশ নেন।