বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে জেলা যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী গতকাল শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের রূপগঞ্জ মুচিপোল প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বের হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুব মৈত্রীর সভাপতি মাহমুদুল হাসান সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক পারভেজ আলম, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস সাধন প্রমুখ। বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের অবহেলার কারণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের মুক্তচিন্তার মানুষগুলোকে একের পর এক হত্যা করা হচ্ছে। নড়াইল প্রতিনিধি|