প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে নড়িয়া উপজেলা সদরে গতকাল শনিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে৷ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে এই সমাবেশ হয়।