বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, রাজধানীর গুলশানে বিদেশিসহ সারা দেশে হত্যার প্রতিবাদ এবং এসব ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাষ্টসাগরা শ্রী শ্রী রাধা মদন মঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন কমিটি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মধুপুর বাজার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ