বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনটি শহরের অম্বিকা ময়দান থেকে মিছিল বের করে। মিছিলটি নিলটুলী এলাকার সুপার মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া, সহসভাপতি এম এ সিদ্দিকী, রাজীব হোসেন প্রমুখ।