বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় চলতি অর্থবছর থেকে কর বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ‘অযৌক্তিক পৌর কর প্রতিরোধ কমিটি’র ব্যানারে বেলা ১১টায় শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পৌরসভা ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশাহ, সাবেক পৌর চেয়ারম্যান একরামুল হক, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য রফিক হাসান, কৃষক লীগের সভাপতি আবদুস সামাদ, জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।