বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে সরকারি ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখা গতকাল সোমবার শহরে এক বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাহাদুর বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন কমিটির নেতা-কর্মীরা। সমাবেশে জেলা কমিটির আহ্বায়ক আলতাফ হুসাইন, সদস্যসচিব রবিউল আউয়াল, সদস্য হবিবর রহমান, আনোয়ার আলী সরকার, রেজাউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বিদেশি শক্তির তোষামোদ করে দেশীয় সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকতে সরকারের কাছে দাবি জানান।