বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রকে বেসরকারীকরণ করার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ করেন। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিবিএর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।