বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দারা গতকাল শুক্রবার মাদকবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই মহল্লার মাদকবিরোধী প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। বেলা দুইটায় মহল্লায় বিক্ষোভ শুরু হয়। বেলা তিনটায় পৌর শহীদ মিনারে প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন, তাঁদের মহল্লা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অতিষ্ঠ হয়ে উঠেছে কমপক্ষে ৩০০ পরিবার।