বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের নেতা ওমর ফারুক হত্যার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশে বক্তারা অবিলম্বে ওমর ফারুক হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ইউনিয়ন ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের চত্বরে এসে সমাবেশ করে। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, আওয়ামী লীগের নেতা মুনছুর আহম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।