বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা, বেতন স্কেলের আদেশ বাস্তবায়ন ও শূন্যপদে জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতিসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সমিতির সদস্য মিজানুর রহমান, গোলাজার হোসেন প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি|