প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন ধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুরে গতকাল রোববার কৃষক সমিতি বিক্ষোভ ও সমাবেশ করেছে। গতকাল দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সড়কের পাশে সমাবেশ করে। সমাবেশে কৃষক সমিতির সভাপতি চন্দন ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক সমিতি রংপুর বিভাগীয় সমন্বয়কারী আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য সুকান্ত সুফী চৌধুরী, রংপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন রহমান প্রমুখ।