বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার আল ইসলামের নামে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট এ কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।