বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ, প্রতি মণ ধানের মূল্য এক হাজার টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম প্রগতিশীল কৃষক-ক্ষেতমজুর সংগঠনসমূহ। গতকাল বুধবার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। প্রগতিশীল কৃষক-ক্ষেতমজুর সংগঠনসমূহের জেলা শাখার সমন্বয়ক ফুলবর রহমান ওই সমাবেশে সভাপতিত্ব করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করা হয়।