বিক্ষোভের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভের মুখে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা থেকে সোয়া ছয়টা পর্যন্ত তিতাস উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-হোমনা সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা অভিযোগ করেন, নাজমুল হোসাইনের মনোনয়নপত্রটি সময় শেষ হওয়ার সাত মিনিট পর জমা নেওয়া হয়েছে। প্রতিবাদ করা হলেও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান তা আমলে নেননি। সন্ধ্যা ছয়টায় মনোনয়নপত্রটি বাতিলের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।