বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন চাঁদা নেওয়ার প্রতিবাদে নড়াইলের লোহাগড়া পৌরসভা ঘেরাও করে ব্যাটারিচালিত ভ্যানশ্রমিকেরা বিক্ষোভ করেছে। গতকাল রোববার দুপুরে প্রায় ২০০ ভ্যানশ্রমিক তাঁদের ভ্যান নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এসব ভ্যানের নিবন্ধন দেওয়ার দাবিও জানান। ভ্যানশ্রমিক আলমগীর মোল্লা জানান, পৌর এলাকায় প্রায় ৬০০ ব্যাটারিচালিত ভ্যান রয়েছে। লক্ষ্মীপাশা ও জয়পুর স্ট্যান্ডে এসব ভ্যান থেকে পৌরসভার ইজারাদারেরা প্রতিদিন পাঁচ টাকা করে চাঁদা নেন। এভাবে চাঁদা নেওয়ার সরকারি কোনো বিধান নেই।