প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। প্রশাসন ভবনের সামনে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেন তাঁরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ভবন, অনুষদের ভবন, প্রশাসন ভবন, হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্য প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা এসে বিক্ষোভ করেন। সাবেক উপাচার্য মো. রফিকুল হক এক মাসেরও বেশি সময় আগে পদত্যাগ করেছেন। উপাচার্যের সই ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন বা বিল তুলতে পারেন না। চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক বলেন, বেতন না পাওয়ায় তাঁরা ভোগান্তিতে রয়েছেন। মঙ্গলবারের মধ্যে বেতন না হলে আজ বুধবার থেকে কোনো কর্মচারী আর কাজ করবেন না বলে জানান তিনি।