বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রগতিশীল লেখক ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়সহ সব ব্লগার হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে গতকাল সকালে বিক্ষোভ সমাবেশ করা হয়। শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকার পাকুরতলায় গণজাগরণ মঞ্চের জেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন শিক্ষক শংকর চন্দ্র সিনহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, সদর উপজেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ধীরেন্দ্র নাথ দাস, গণজাগরণ মঞ্চ কর্মী শামিমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ধারাবাহিকভাবে মুক্তমনা লেখকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার এসব হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারছে না।