প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ওই বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা সফিপুর বাজারের মাছের আড়ত এলাকায় সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মাদ আলী। বক্তব্য দেন কামাল উদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহাব মিয়া, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুরাদ কবীর প্রমুখ।