বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে রংপুরে গতকাল রোববার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ১২টায় শহরের প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক আনোয়ার হোসেন, পলাশ কান্তি নাগ, কৃষক সংগঠক মোজাফফর হোসেন, আবদুল বাতেন, শুকুর আলী প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষকে প্রতিনিয়ত সাবরেজিস্ট্রি-ভূমি-সেটেলমেন্ট অফিসের অনিয়ম-হয়রানির মুখোমুখি হতে হয়। এর পাশাপাশি বর্তমানে নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে বর্ধিত ভূমি উন্নয়ন কর। বিক্ষোভ শেষে ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর|