বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের যুক্ত করার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছেন। বেলা ১১টায় মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে জানানো হয়, বিসিএসের মাধ্যমে তাঁরা টেকনিক্যাল কোটায় উপজেলাগুলোতে মৎস্য কর্মকর্তা ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হয়ে যোগ দেওয়ার সুযোগ পেতেন। কিন্তু ৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে মাৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ছাড়াও প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের যুক্ত করায় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে।