প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার সুঘাট ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপদের ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন এক প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা তাঁরা উপজেলা পরিষদ চত্বরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে রাখেন। রিটার্নিং কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক ভোট পুনর্গণনার দাবির বিষয়ে বলেন, এ ব্যাপারে এখন তাঁর আর কোনো করণীয় নেই।