বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাতক সিমেন্ট কারখানা বন্ধ করার চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট জেলা শাখা। দুই সপ্তাহ ধরে কারখানা বন্ধ থাকায় শত শত শ্রমিক ও কর্মচারী বিপাকে পড়েছেন। এর প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সমাবেশ করেন কারখানার কর্মীরা। এর আগে তাঁরা মিছিল করেন। ফেডারেশনের জেলা সভাপতি সুশান্ত সিনহার সভাপতিত্বে সমাবেশে বাসদ (মার্ক্সবাদী) জেলা কমিটির সদস্য হুমায়ুন রশীদ, ফেডারেশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান ও আইনজীবী উজ্জ্বল রায় বক্তৃতা করেন। বক্তারা বলেন, ছাতক সিমেন্ট কারখানা বন্ধের চক্রান্ত চলছে। অবিলম্বে কারখানা সচল করে দেওয়ার আহ্বান জানানো হয়।