বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য দূর ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা অবিলম্বে দাবিগুলো মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি