প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপবিদ্যুৎকেন্দ্রের রংপুর ও রাজশাহী জোনকে বেসরকারি প্রতিষ্ঠানে (প্রাইভেট কোম্পানি) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, তাপবিদ্যুৎকেন্দ্রের রংপুর ও রাজশাহী জোনকে বেসরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার পর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রকে বেসরকারি করার প্রক্রিয়া চলছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র শাখার আয়োজনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।