বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখা। গতকাল বিকেলে নগরের কাস্টঘর এলাকা থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন নেতা-কর্মীরা। এনডিএফের জেলার সহসভাপতি অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস, এনডিএফ মহানগর শাখার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে সাধারণ মানুষের মনোযোগ কেড়ে নিতে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।