বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণ ও চুক্তি নবায়নের দাবিতে গতকাল দুপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শতাধিক কর্মচারী। তাঁরা বলেন, মিটার রিডার ও মেসেঞ্জার পদে সারা দেশে প্রায় ২৫ হাজার লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছর অন্তর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতি সেই মেয়াদ না বাড়িয়ে উল্টো সমিতির প্রায় আড়াই হাজার মিটার রিডার ও মেসেঞ্জারকে চাকরিচ্যুত করেছে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি সম্পর্কে সরকারের শীর্ষ পর্যায় অবগত আছে।