বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে বরগুনার পাথরঘাটা সাবরেজিস্ট্রার কার্যালয়ের নকলনবিশেরা গতকাল বুধবার সকালে বিক্ষোভ করেছেন। এর আগে ৪ ডিসেম্বর থেকে ওই নকলনবিশেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছেন। সাবরেজিস্ট্রার নকলনবিশের পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল মনিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মো. জাকির হোসেন ও সাবিনা ইয়াসমিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর ওই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয়নি। এবার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, এ এক দফা দাবি নকলনবিশদের।