প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে ২৬ জানুয়ারির হরতালে পুলিশের নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন-বিধ্বংসী সব প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।