প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রব্বানী তৈমুরের সভাপতিত্বে একটি সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়ছল প্রমুখ।