বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে গতকাল সকালে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল সকালে শহরের কালীবাড়ি মোড় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কালীবাড়ি মোড়ে এসে সমাবেশ করে। সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আতিয়ার রহমান, উদাস রায়, মোস্তাক আহমেদ, প্রাণ কুমার রায়, ইউনুস আলী, প্রিন্স চাকলাদার, প্রকাশ রায়, গৌতম রায় প্রমুখ। নীলফামারী প্রতিনিধি