বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস অ্যান্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা গতকাল শনিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। পূর্বঘোষণা ছাড়াই ২৫ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শ্রমিক-অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।