বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বেতন ও ওভারটাইমের দাবিতে গতকাল শুক্রবার কর্মবিরতি ও বিক্ষোভ করেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। জানা গেছে, তাঁরা সদরের ফিনিশ স্টিচ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ জানান, অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।