বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং মাদকদ্রব্য নির্মূলের দাবিতে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তায় এলাকাবাসী গতকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।গতকাল জুমার নামাজের পর গাজীপুর সদর উপজেলার আউটপাড়া, নলজানি, চান্দনাসহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হন। পরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।মিছিল শেষে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সুরুজ আহম্মেদ, মোজাম্মেল হক সরকার, আতাউর রহমান, রফিকুল ইসলাম, লেহাজ উদ্দিন, ফজলুল হক প্রমুখ।