বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলাচেষ্টার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক সমাবেশে পৌর বিএনপির সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক আবদুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।