বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রাণিসম্পদ ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প বন্ধ করে প্রাণিসম্পদ খাতে পূর্ণাঙ্গ জনবলকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই প্রকল্পটি বন্ধের দাবিতে ভেটেরিনারি অনুষদের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল অনুষদের ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে প্রফেসর মুহামঞ্চদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি