প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। কলেজ থেকে জানা যায়, দুই বছর এ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর বোর্ড কর্তৃপক্ষ এই কেন্দ্রে পরীক্ষা নেওয়া স্থগিত করেছে।