বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদকে গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। জেলা ও মহানগর আওয়ামী মোটর চালক লীগ গতকালও বিক্ষোভ মিছিল করেছে। আগের দিনও তারা বিক্ষোভ করে। গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন মোটর চালক লীগের মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা শাখার সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান প্রমুখ। তাঁরা বলেন, গত ২৫ অক্টোবর আওয়ামী মোটর চালক ইউনিয়নের পক্ষ থেকে মিছিল বের করা হলে মজিদের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, ৮ নভেম্বর রাতে বাস টার্মিনালের পাশে মাছের আড়তে কয়েকজন মোটর শ্রমিকের ওপর হামলার খবরে ঘটনাস্থলে পুলিশ গেলে মজিদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর