বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন দলীয় কার্যালয় থেকে ওই মিছিল বের হয়। পরে তা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর প্রমুখ।