বিক্ষোভ করেছেন বিটিসিএলের শ্রমিক-কর্মচারীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) ক্যাজুয়াল-ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারীদের আত্তীকরণের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গতকাল সোমবার বাংলাদেশ বিটিসিএল ওয়ার্কচার্জড-ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরেবাংলা নগরের রাজস্ব ভবনের প্রধান ফটকে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলী আশ্রাফ। সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্কচার্জড কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, খন্দকার তোফাজ্জল হোসেন, মো. নুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।