প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় চলচ্চিত্র গুন্ডেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ জানিয়েছে ‘আগ্রাসন প্রতিরোধ তরুণসমাজ’। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে তাঁরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো গুন্ডে সিনেমার যে অংশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও অবমাননা করা হয়েছে, তা পুনর্নির্মাণ করে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।
এদিকে বিএনপির সংস্কৃতি-বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার এক বিবৃতিতে বলেন, ‘মুক্তিযুদ্ধের একজন কলমসৈনিক ও চলচ্চিত্রনির্মাতা হিসেবে গুন্ডে কর্তৃপক্ষকে ভ্রম সংশোধন করে দর্শককে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।