বিক্ষোভ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুরসহ কর্মক্ষেত্রে সব শ্রমিকের মজুরি বৃদ্ধি, আলু, সার, ডিজেলের দাম কমানোসহ আট দফা দাবিতে রংপুরে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রংপুর প্রেসক্লাব এলাকায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আয়োজক সংগঠনের জেলা আহ্বায়ক মমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ।