বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে গঠিত দুটি আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নসহ দুই দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ফরিদপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শহীদ সুফী সড়কের জেলা আইডিবির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।