বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীরা শহরের টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মোবারক করিম। বক্তব্য দেন কাজী জহির উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।