প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ গতকাল রোববার বিকেলে নগরে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করে। বিকেল চারটায় কান্দিরপাড় পূবালী চত্বর এলাকা থেকে এ মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আব্বাসী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ, একই কলেজের সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম প্রমুখ।