বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টার সময় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পুলিশের একটি দল কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘মিটিং-মিছিল বাইরে না করে ভেতরে করার কথা বলা হয়েছিল। বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।’