বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও ডিগ্রি পরীক্ষার সময়সীমা চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন এমসি কলেজের শিক্ষার্থীরা। সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।